চান্দিনার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বাহারী পিঠা উৎসব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫ ১৯:০০ পি এম
আবু সাঈদ: কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে বর্ণাঢ্য আয়োজনে চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ওই উৎসব অনুষ্ঠিত হয়। জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম ফিতা কেটে ওই উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসবে মোট ১৩টি স্টলে প্রায় ৩০ রকমের বাহারি পিঠা নিয়ে বসেছেন শিক্ষার্থীরা। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসসের আমেজ বিরাজ করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম বলেন, জিনিয়াসে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারবে। আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখতেই এমন আয়োন। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরক মাঝে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
প্লে শ্রেণির শিক্ষার্থীর মা নাসরিন জাহান সাথী বলেন, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের এমন আয়োজন অনেক আনন্দের। তাদের প্লে গ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করতে পারে। জিনিয়াসের এমন সৃজনশীল কাজগুলো সত্যিই প্রশংসার দাবিদার।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,
মাসুদুর রহমান, আল মাহমুদ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সুমা রানী,শাহজালাল, মুন্না চক্রবর্তী, জেসমিন আক্তার, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম, মোশাররফ হোসেন, ফারহানা আক্তার মুন্নি,ফয়সাল আহমেদ রাজিব, জামিলা আক্তার, নাসরিন আক্তার, মজিবুল বাশার, মাসুম আহমেদ প্রমুখ।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান